AI CrabAi Crab

শর্তাবলী

  1. AI Crab ব্যবহার করে আপনি নিশ্চিত করছেন যে আপনার কানেক্ট করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পেজের বৈধ মালিক বা অনুমোদিত ব্যবস্থাপক আপনি।
  2. AI দ্বারা তৈরি কনটেন্ট পাবলিশের আগে যাচাই করার দায়িত্ব ব্যবহারকারীর। অটো-পাইলটে "অনুমোদন প্রয়োজন" অপশন চালু রাখার পরামর্শ দেওয়া হয়।
  3. অ্যাড ক্যাম্পেইনের খরচ (Ad spend) সরাসরি আপনার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট থেকে প্ল্যাটফর্মগুলো (Meta, Google, TikTok) কেটে নেয়। AI Crab সাবস্ক্রিপশন ফি এর অন্তর্ভুক্ত নয়।
  4. প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব নীতিমালা (Facebook Community Standards, Advertising Policies ইত্যাদি) মেনে চলতে হবে। নীতিবিরুদ্ধ কনটেন্টের দায় ব্যবহারকারীর।
  5. সাবস্ক্রিপশন ফি অফেরতযোগ্য, তবে যেকোনো সময় প্ল্যান বাতিল করা যাবে।
  6. অপব্যবহার, স্প্যাম বা প্রতারণামূলক কাজে ব্যবহার করলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।